Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

বিশ্বনাথে ‘ডাকাতি’র অভিযোগ, পুলিশ বলছে চুরি

                       

মার্চ ২৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের বিশ্বনাথ উপজেলায় যুক্তরাজ্যপ্রবাসীর বাড়িতে বারান্দার গ্রিল কেটে ও বসতঘরের ভেন্টিলেটর ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, যুক্তরাজ্যপ্রবাসী আতিকুর রহমানের (৫৭) বাড়িতে গভীর রাতে মুখোশধারী ৩-৪ জনের একটি দল বারান্দার গ্রিল কেটে ও বসতঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের বাইরে আরও কয়েকজন অবস্থান করছিল বলে দাবি করা হয়েছে। ঘরে প্রবেশ করে তারা রামদা ও আগ্নেয়াস্ত্র দিয়ে ঘরের লোকজনকে জিম্মি করে ফেলে।

এ সময় ডাকাত দল প্রবাসীর ঘরে থাকা নগদ প্রায় সাড়ে ৫ হাজার টাকা, মোবাইল ফোন এবং অতিথি হিসেবে থাকা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের স্ত্রী বোরহানা বেগমের (৩৩) কান ছিঁড়ে স্বর্ণের দুল লুট করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ গাজী মাহবুবুর রহমান, পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় এবং ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তার বলেন, এটি ডাকাতির ঘটনা নয়, প্রাথমিকভাবে চুরির ঘটনা বলে মনে হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - লিড নিউজ