Ekattorer Kotha
মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বানিয়াচংয়ে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি

লুট হয়েছে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা

                       

এপ্রিল ১৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন কালী মন্দিরে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল মন্দিরের পাহারাদারের হাত-পা বেঁধে জিম্মি করে প্রতিমার শরীর থেকে স্বর্ণালঙ্কার, দানবাক্সের নগদ অর্থ এবং পূজার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল মন্দিরের পেছনের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে পাহারাদারকে আক্রমণ করে তার হাত-পা বেঁধে মন্দিরের বারান্দায় ফেলে রাখে। এরপর মন্দিরের প্রধান ফটকের তালা কেটে ভেতরে ঢুকে প্রতিমার গলার স্বর্ণের হার, কানের দুল, হাতের বালা, কপালের টিপসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক মাধব দেব জানান, লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা। ডাকাতরা ডাকাতির আগে মন্দিরের সিসি ক্যামেরার লাইন কেটে দেয়।

ঘটনার খবর পেয়ে সকালে মন্দিরে ভিড় জমান স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। তারা ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের জঘন্য ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, উপাসনালয়ে চুরি বা ডাকাতি কেবল অপরাধ নয়, এটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।

বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। পাহারাদারের জবানবন্দি নেওয়া হয়েছে। ডাকাতদের শনাক্ত করতে একাধিক টিম মাঠে নেমেছে। খুব শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - লিড নিউজ