Ekattorer Kotha
বুধবার , ৪ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

প্রেমের টানে চীন থেকে সিলেটে বিয়ে করতে নাম রাখলেন আব্দুল্লাহ

                       
                   

অনলাইনে পরিচয়, এরপর প্রেম। সেই সম্পর্কের টানেই চীন থেকে সিলেটের ওসমানীনগরে এসে বিয়ে করেছেন লিও ফাভিন নামের এক চীনা নাগরিক। তবে তাঁর ধর্ম ও বিয়ে নিয়ে এলাকায় কৌতূহল থেকে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাঁকে নিরাপত্তা হেফাজতে নেয়। পরে ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ের কাগজপত্র যাচাই করে শ^শুরবাড়ির লোকজনের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

সোমবার রাতে ওসমানীনগর থানা পুলিশ তাঁকে হেফাজতে নেয়। একই রাতেই প্রয়োজনীয় কাগজপত্র দেখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের দিঘিরপাড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন জামাল মিয়া। তাঁর স্থায়ী বাড়ি পাশের জগন্নাথপুর উপজেলার সাহারপাড়া এলাকায়। জামাল মিয়ার মাদ্রাসাপড়ুয়া মেয়ে ছামিয়া আক্তারের সঙ্গে অনলাইনে পরিচয় হয় চীনের জিয়াংসি এলাকার বাসিন্দা লিও ফাভিনের। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সেই সম্পর্কের সূত্র ধরে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশে এসে ছামিয়াদের বাড়িতে ওঠেন লিও। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার বিকেল থেকে ওই বাড়িতে ভিড় করেন স্থানীয় লোকজন। চীনা নাগরিককে দেখতে আসা মানুষের মধ্যে তাঁর ধর্ম ও বিয়ে নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাত ১১টার দিকে পুলিশ তাঁকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেয়।
পরে লিওর ইসলাম ধর্ম গ্রহণ এবং ছামিয়াকে বিয়ের প্রমাণপত্র পুলিশের কাছে উপস্থাপন করেন শ^শুরবাড়ির সদস্যরা। কাগজপত্র দেখার পর তাঁদের জিম্মায় লিওকে ছেড়ে দেওয়া হয়।
লিও ফাভিন জানান, অনলাইনে ছামিয়ার সঙ্গে পরিচয়ের পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্ককে পরিণতি দিতেই বাংলাদেশে এসে তাঁকে বিয়ে করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নাম রেখেছেন আব্দুল্লাহ। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই বিয়ে করেছেন বলেও দাবি করেন তিনি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিরাপত্তাজনিত কারণে চীনা নাগরিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরে ধর্মান্তর ও বিয়ের প্রমাণপত্র যাচাই করে শ^শুরবাড়ির লোকজনের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

শনিবার সিলেটের ২৬ এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদ কমিটির বৈঠক, কার্যক্রম গতিশীল করতে দিকনির্দেশনা

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

বাঁশতলা সীমান্তে অনুপ্রবেশকালে সাত বাংলাদেশি আটক

ট্রাম্পের ভাষণের পরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি মশা নিধনে নিষ্ক্রিয় আজমিরীগঞ্জ পৌরসভা

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

সিলেট প্রেসক্লাবে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনাকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধশালী করতে হবে -সিসিক প্রশাসক

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা গ্রেপ্তার