Ekattorer Kotha
মঙ্গলবার , ৯ জুন ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

নতুন খবর দিলেন অভিনেত্রী মিম

                       

জুন ৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক
নির্মাতা কাজী আসাদ নতুন গল্প বুনতে চলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে নিয়ে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পর্দায় এবার দেখা যাবে তাকে। ওটিটি জায়ান্ট চরকি নিয়ে আসছে নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ছবির একটি প্রমোশনাল পোস্টার শেয়ার করেছে চরকি।

পোস্টারটির ক্যাপশনে রহস্যের ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ। কাজী আসাদ পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ আসছে শিগগিরিই।’

পোস্টটি শেয়ার করার পর থেকেই চলচ্চিত্র অঙ্গন ও দর্শকদের মাঝে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিদ্যা সিনহা মিমকে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। জীবনের জার্নি ও সময়ের এই জটিল সমীকরণ পর্দায় কীভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা কাজী আসাদ, তা দেখতে এখন অপেক্ষা কেবল মুক্তির। তবে বিদ্যা সিনহা মিম ছাড়া এই চলচ্চিত্রে আর কারা অভিনয় করেছেন এবং ছবিটির মূল গল্প ঠিক কী নিয়ে সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করেনি নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’। এই সিনেমাটিতেও একটি অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।

একাত্তরেরকথা/এম

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

তোমরাই একদিন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে

টিকার বিপ্লবে বিশ্বজয়: সাবিন অ্যাওয়ার্ডসে বাংলাদেশি বিজ্ঞানী সেঁজুতি সাহাসহ তিনজনের গৌরব

হবিগঞ্জে তেল মজুদ-পাচার ঠেকাতে টাস্কফোর্সের অভিযান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম ৩০ শতাংশ বেড়েছে

সিলেটে বৃহৎ প্রতিমায় হনুমান পূজা, উৎসবমুখর দাড়িয়াপাড়া

হকার্স মার্কেটের শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

সিলেটে সাদাপোশাকে থাকা র‍্যাব সদস্য মারা গেলেন মাদকসেবীর ছুরিকাঘাতে

যানজটে ঢাকা শহরে প্রতিদিন লোকসান ১৪০ কোটি টাকা: আইজিপি

সিলেটে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯

শান্তিগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০