Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

তিন মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৩

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
চলতি বছরের প্রথম তিন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৮৩ জন নিহত হয়েছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।

শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে নিসচা জানায়, মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ঈদ যাত্রাকালে ১০ জন নিহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে সিলেট বিভাগে মোট ৮০টি সড়ক দুর্ঘটনায় ৮৩ জন নিহত ও ১২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৩৬ জন আহত, সুনামগঞ্জ জেলায় ১৭টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৩২ জন আহত, মৌলভীবাজার জেলায় ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৭ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ১৭টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল চালক ও আরোহী। তিন মাসে ২৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া সিএনজি ও লেগুনার ১৬টি দুর্ঘটনায় ২০ জন এবং ২১টি দুর্ঘটনায় ২১ জন পথচারী নিহত হয়েছেন।

মার্চ মাসের পরিসংখ্যানে দেখা যায়, এ মাসে সিলেট জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। মার্চ মাসে সিলেট জেলায় ১০টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত, সুনামগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১০ জন আহত, মৌলভীবাজার জেলায় ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৬ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ১০ জন বিভিন্ন যানবাহনের চালক এবং ৭ জন পথচারী ছিলেন। দুর্ঘটনার কারণ হিসেবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়া, মুখোমুখি সংঘর্ষ এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কার ঘটনা উল্লেখ করা হয়েছে।

মার্চ মাসে নিহত ৩২ জনের মধ্যে ২২ জন পুরুষ, ৫ জন নারী ও ৫ জন শিশু রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিসচার বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিক, অপ্রকাশিত তথ্য এবং নিসচার শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। মার্চ মাসে দুর্ঘটনা ও প্রাণহানি দুটোই বেড়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

লাখাইয়ে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

‘শিরশ্ছেদ হামলা’র পর উল্টো জেগে উঠেছে ইরান, দীর্ঘমেয়াদি যুদ্ধে নতুন সমীকরণ

সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী–বিরোধীদলীয় নেতার বৈঠক, সৌজন্যে মুগ্ধ সবাই

সম্প্রীতির নগর হিসেবে সিলেটের স্বতন্ত্র পরিচয় রয়েছে: সিসিক প্রশাসক

পরিবহন শ্রমিকদের সংঘর্ষে সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

‘কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থনীতির জন্য আত্মঘাতী’

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম ব্যবসায়িক বৈঠকে জ্বালানি ও বিনিয়োগ সহজতার দাবি

সড়ক দুর্ঘটনা না হত্যা, চালকের বিরুদ্ধে অভিযোগ

হরিপুর বাজারে নামাজের সময় সব দোকান বন্ধের সিদ্ধান্ত