Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

জ্বালানি সংকট, অর্থনীতি ও রাজনীতি—তিন চাপে নতুন সরকার

                       

মার্চ ২৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই জ্বালানি সংকট, অর্থনীতি পুনর্গঠন এবং রাজনৈতিক স্থিতিশীলতা—এই তিন বড় চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠেছে নতুন সরকারের সামনে। বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এর প্রভাব পড়ছে দেশীয় অর্থনীতিতেও।

বিশেষজ্ঞরা বলছেন, তাৎক্ষণিকভাবে বেশি দামে জ্বালানি আমদানি করে সংকট সামাল দেওয়া গেলেও দীর্ঘমেয়াদে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে বিকল্প জ্বালানি উৎস সম্প্রসারণ ও নির্ধারিত প্রকল্প বাস্তবায়নে জোর দিতে হবে।

অর্থনীতিবিদদের মতে, বিনিয়োগ বৃদ্ধি, রাজস্ব আহরণ জোরদার এবং আমদানি-রফতানি খাতে ভারসাম্য আনা অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কর্মসংস্থান বাড়ানো এবং বাজার বৈচিত্র্য তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।

বিশ্লেষকরা মনে করছেন, অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাও সমান জরুরি। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় ঐক্য বজায় রাখতে পারলেই সরকার সামনে থাকা বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সফল হতে পারবে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত