Ekattorer Kotha
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভেঙে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৩

                       
                   

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আসামি ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা সাদ্দাম হোসেন এখনো গ্রেপ্তার হননি। ছিনিয়ে নেওয়া আসামিরও সন্ধান মেলেনি।
গ্রেপ্তারকৃতরা হলেন- হরিপুর ধলইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে ও ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাদ উদ্দিন (৪৮),  উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) এবং  শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)। সোমবার দিবাগত রাতে উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজারের ফিজা শো রুমের সামনে থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশের গাড়িতে করে তাঁকে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় একদল ব্যক্তি পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা সাদ্দাম হোসেন নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে হরিপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে হামলা ও আসামি ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে ছিনিয়ে নেওয়া আসামি জাকারিয়া মাহমুদ এবং ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠা সাদ্দাম হোসেনের সন্ধান এখনো পাওয়া যায়নি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও পুলিশি হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ পুলিশের ওপর হামলা ও হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হামলাকারীরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। বিএনপির কোনো সদস্য এ ঘটনায় জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তারেক রহমান ও আরাফাতকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেওয়া হোক

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

বিতর্কিত প্রকাশনী বাদ দিয়ে বইমেলা করার দাবী অভিযোগ দাতাদের

বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!

জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভেঙে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৩

শাবিপ্রবিতে প্রটোকল লঙ্ঘনের অভিযোগে শিক্ষকদের উদ্বেগ

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিলেটের ডজনখানেক নেত্রী

৯ উইকেটের বিশ্বরেকর্ড, ইতিহাস গড়লেন ব্রাজিলের লরা কারদোসো

শায়েস্তাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু