Ekattorer Kotha
সোমবার , ১২ অক্টোবর ২০২৬ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জুড়ীর ফুলতলায় মাদক ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

                       

অক্টোবর ১২, ২০২৬
                   

আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি ::
প্রতিবেদক

আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সচেতনতামূলক উঠান বৈঠক ও উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় ফুলতলার রাজকী এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, জুড়ী, মৌলভীবাজারের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। সন্তানদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের পরিদর্শক ওমর কুমার সেন, ডাকটিলা বিওপির বিজিবি কমান্ডার শামসুল আলম, এলবিনটিলা চা-বাগানের সহব্যবস্থাপক অঞ্জন দেবনাথ, রাজকী এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিম এবং ফুলতলা হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক অবক্ষয় এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা বলেন, মাদক প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; বরং এটি সম্মিলিত সামাজিক উদ্যোগের বিষয়। অন্যদিকে, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ দুই সমস্যার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য দছির উদ্দিন, স্বপন মল্লিক ও মোরশেদ আহমেদ, ডালিম আহমেদ, দশম শ্রেণির শিক্ষার্থী ঝুমা রাজ প্রধানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় স্থানীয় জনগণের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখা এবং ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠছেন না

সিলেট সীমান্তে সক্রিয় ‘ডবল’ মানব পাচার চক্র, বাড়ছে তৎপরতা

বিগ ব্যাশে হোবার্টের বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন রিশাদ হোসেনের নামে

আপনার সমস্যা, আপনার কথা’-এমপি নাসের রহমানের বিশেষ হটলাইন চালু

নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

জুড়ীতে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে এমপি মিঠু

প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক

‘২৫০০ টাকা বৈশাখী ভাতা’ গুজব, প্রতারণার ফাঁদে না পড়ার সতর্কতা

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর চালু