Ekattorer Kotha
শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ছাতকে আজিজুন নেসা-সুবহান ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় দুই শতাধিক শিক্ষার্থী

                       
                   

শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আজিজুন নেসা-সুবহান স্মৃতি শিক্ষা ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জের ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের জামেয়া-ই-ইসলামিয়া বনগাঁও আলিম মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জামেয়া-ই-ইসলামিয়া বনগাঁও আলিম মাদ্রাসার সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এম বেলাল আহমেদের প্রতিষ্ঠিত এ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত পরীক্ষায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল হক, উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস, সদস্য সচিব উপাধ্যক্ষ মোহাম্মদ ছোলাইমান খান রাব্বানী, ইউপি সদস্য শফিক আহমেদ, মহিলা ইউপি সদস্য রাহেনা বেগম, সমাজসেবক মোহাম্মদ খোকন, মোহাম্মদ আলতাব আলী ও রুস্তম আলী।

এ ছাড়া ট্রাস্টের নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওবায়দুল হক, হাসানুজ্জামান খান, আলী আব্বাছ, মোহাম্মদ তুরাব, হুমায়ূন কবির, ছামির আলী ও মাওলানা মো. আফফানুজ্জামান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন ও আগামী প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে আজিজুন নেসা-সুবহান স্মৃতি শিক্ষা ট্রাস্টের এ উদ্যোগকে শিক্ষানুরাগী মহলে প্রশংসনীয় হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালি খোলা রাখায় স্বাগত, তবে স্থায়ী সমাধানের আহ্বান ফ্রান্স ও যুক্তরাজ্যের

মধ্যরাতে শুরু আবেগের বিশ্বকাপ

সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা আজ রাতে, এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শায়েস্তাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু

সিলেটে ১১ দলের পক্ষে জামায়াতের লিফলেট বিতরণ, সংস্কার বাস্তবায়নের দাবি

জুড়ীতে খাল পরিস্কার কাজের উদ্বোধন করলেন এমপি নাসির

জকিগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

সিলেটে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ কমিশনারের প্রেস ব্রিফিং