Ekattorer Kotha
রবিবার , ৭ জুন ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

গডফাদারদের ছাড় নেই : এসএমপি কমিশনার

চিরুণী অভিযানে গ্রেফতার ১৩৯

                       

জুন ৭, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট ::

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, সাম্প্রতিক কয়েকটি গুরুতর অপরাধমূলক ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং চিরুণী অভিযান অব্যাহত থাকবে।

সোমবার বিকেল সাড়ে ৫টায় এসএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তারে সক্ষম হয়েছি। ডিএনএ রিপোর্ট পাওয়ার সাথে সাথে চার্জশিট দাখিল করা হবে। কনস্টেবল ইমন আচার্য হত্যা মামলায় ইতোমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া বন্ধুর ছুরিকাঘাতে জুয়েল নামে এক যুবক হত্যা মামলার তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার এ মামলার চার্জশিট দাখিল করা হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি অপরাধ নিয়ন্ত্রণে এসএমপির বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মাত্র চার ঘণ্টার চিরুনি অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকায় ১৩৯ জনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে কোতোয়ালি থানা এলাকা থেকে ৩০ জন, জালালাবাদ থেকে ২৫ জন, এয়ারপোর্ট থেকে ২০ জন, দক্ষিণ সুরমা থেকে ২৭ জন, মোগলাবাজার থেকে ৬ জন এবং শাহপরান থানা এলাকা থেকে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনেককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। গত ৩২ ঘণ্টায় মোট ২৪৪ জনকে আটক করা হয়েছে। গত মে মাসে ১৬৬৫ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়।

কমিশনার বলেন, অপরাধের মূল উৎস মাদক। মাদক নির্মূলে সর্বাত্মক অভিযান চলছে। মাদকের গডফাদারদের চিহ্নিত করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, কিশোর গ্যাংসহ সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাংবাদিকসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, জামিনে অপরাধীরা দ্রুত বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি কমিউনিটি পুলিশিং জোরদার, সচেতনতা ক্যাম্পেইন, মসজিদ-মন্দিরে মাদকবিরোধী প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

কমিশনার বলেন, পুলিশ একা সমাজ পরিবর্তন করতে পারে না। সমাজের সকল অংশীজনকে এগিয়ে আসতে হবে।
এসএমপির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ইরানের ভয়াবহ হামলার দাবি: মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, ২০০ পাইলটের আবাসন ধ্বংসের অভিযোগ

বৈশাখী শোভাযাত্রায় মুখোশ পরা নিষেধ, সন্ধ্যার আগেই শেষ করতে হবে অনুষ্ঠান

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল : সুনামগঞ্জে ৯ দালালের বিরুদ্ধে মামলা

সিলেটে আইনশৃঙ্খলার অবনতি ও সাংবাদিক আক্রান্তের ঘটনায় জেলা প্রেসক্লাবের উদ্বেগ

রোববার থেকে অফিস সময় এক ঘণ্টা কমছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নতুন কর্মপরিকল্পনা কার্যকর

ইরানি রকেটে ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ

সিলেটে কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুরে ট্রাকচাপায় চা বাগান কর্মকর্তার মৃত্যু

১১ জুন সংসদে আসছে নতুন বাজেট, প্রথমবার পেশ করবেন অর্থমন্ত্রী

“নীরবতা ভেঙে প্রান্তিক কণ্ঠস্বর” ফটোবুকের মোড়ক উন্মোচন