Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া যাবে না: কয়ছর আহমদ

                       
                   

অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না; অপরাধীকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ কয়ছর আহমদ।
বৃহস্পতিবার বিকেলে নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কয়ছর আহমদ বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের প্রকৃত বন্ধু হিসেবে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। পতিত স্বৈরাচারের দোসররা বিদেশ থেকে অর্থ নিয়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড কারও জন্য মঙ্গলজনক নয় উল্লেখ করে অগ্নিসন্ত্রাসে জড়িতদের কঠোর হাতে দমনের আহ্বান জানান।
নিজ নির্বাচনী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ শান্তিতে থাকতে চান। কোনো নিষিদ্ধ সংগঠনের নামে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে দ্রুত গ্রেপ্তার করতে হবে। দুই উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
এ সময় নির্বাচনের আগে দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে কয়ছর আহমদ বলেন, জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। দ্রুতই কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের ভঙ্গুর সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় দুই উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র গোলাম মর্তুজা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, ছিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুপি মিয়া ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানের আগে সংসদ সদস্য মুহাম্মদ কয়ছর আহমদ পাঁচতলা নতুন থানা ভবনটির উদ্বোধন করেন। এ সময় ডিআইজি জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। পরে থানা ভবনের সামনের সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, ২০২০ সালে তৎকালীন সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান থানা ভবনটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নতুন ভবনটি পুলিশের দাপ্তরিক কার্যক্রম ও আবাসনসংকট নিরসনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এলাকার বাসিন্দারা চান, পুলিশ অপরাধ দমন ও নিরীহ মানুষের সুরক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালন করুক।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্

বর্ণিল আয়োজনে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

আমেরিকান স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ মন্ত্রীর, নিহত প্রবাসীর পরিবারকে সহায়তা

সিলেটে জয় অধরা, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার সুযোগ ও দক্ষতা উন্নয়নে কাজ করছে গ্রিনওয়ে একাডেমি – প্রফেসর ড. জহিরুল হক

সম্পূরক ও মূল বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ পাচ্ছে

কারিগরি শিক্ষায় দক্ষ হলে চাকরি খুঁজতে হবে না’

ঈদের হিট ‘রাক্ষস’ এবার সিঙ্গেল স্ক্রিনে, শুক্রবার থেকে দেশব্যাপী মুক্তি

নিখোঁজ অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা

দুবাগ ইউনিয়ন বিএনপির নাগরিক সংবর্ধনায় সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম