Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সুনামগঞ্জে পর্যটন কেন্দ্রে সংঘর্ষ, স্পট মালিক গ্রেপ্তার

                       

মার্চ ২৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সুনামগঞ্জ সদর উপজেলার একটি পর্যটন স্পটে অতিরিক্ত প্রবেশ ফি আদায়কে কেন্দ্র করে দর্শনার্থীদের ওপর হামলা ও মারপিটের ঘটনায় স্পটটির মালিক বাচ্চু মিয়া শিকদার ওরফে বাচ্চু মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। তিনি সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন কয়েকজন স্বজনকে নিয়ে কামারভিটা এলাকার বাচ্চু নগর পর্যটন স্পটে বেড়াতে যান স্থানীয় বাসিন্দা আক্কাস আলী। এ সময় নির্ধারিত প্রবেশ ফি ২০ টাকার পরিবর্তে ৬০ টাকা দাবি করা হলে এ নিয়ে দর্শনার্থীদের সঙ্গে স্পট কর্তৃপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এ ঘটনায় আহত আক্কাস আলী বাদী হয়ে বাচ্চু মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মারপিটের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

‘আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব’—ট্রাম্প

সিলেটে ছাত্রদল নেতা বহিষ্কার

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০

অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর, প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

সিলেটে ব্যবসায়ীদের মানববন্ধন

‘সবচেয়ে ভয়ংকর শয়তান মানুষের মস্তিষ্কেই’—ভয়ের আবহে ‘চক্র ২’-এর ট্রেলার

সিলেটে সাদাপোশাকে থাকা র‍্যাব সদস্য মারা গেলেন মাদকসেবীর ছুরিকাঘাতে

ব্রাহ্মণবাড়িয়ার বড় বোন হত্যা মামলার মূল আসামি সিলেটে গ্রেপ্তার

ডব্লিউটিও সম্মেলনে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

বিদেশ পাঠানোর ফাঁদে কোটি টাকা: সিলেটে অভিযুক্ত রানা কারাগারে