Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

                       

মার্চ ২৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ট্রেন থেকে পড়ে এক তরুণ, সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাশিক্ষার্থী এবং পাহাড়ের মাটি ধসে এক যুবকের মৃত্যু হয়। বুধবার (২৫ মার্চ) জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে হাফেজ জোবায়ের আহমদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজ এলাকা থেকে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত জোবায়ের কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ চেরাগ আলীর ছেলে। জিআরপি পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

এদিকে, রাজনগর উপজেলার উত্তরভাগ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় হুসাইন আহমেদ (৯) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টায় উত্তরভাগ ইউনিয়নের মুটুকপুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়।

অপরদিকে, সদর উপজেলার আপার কালাবালা ইউনিয়নের আপারকাগাবালা গ্রামে নিজ বাড়ির পাশে পাহাড়ের মাটি ধসে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় ইউপি সদস্য জিলু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে কাজ করার সময় হঠাৎ মাটি ধসে পড়লে তিনি চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, পৃথক এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সরকারের ১৮০ দিন, প্রাপ্তি-অপ্রাপ্তির মিশেল

ইরানের ভয়াবহ হামলার দাবি: মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, ২০০ পাইলটের আবাসন ধ্বংসের অভিযোগ

একদিনে ৩৬ শিশু হাসপাতালে, মোট ভর্তি ১১০

ছাতকে জ্বালানি সংকটে নৌযান চলাচল স্থবির

গান, নাটক আর সিনেমা: ব্যস্ত সময় পার করছেন সাবরিনা পড়শী

কৃষক বাঁচলে দেশ বাঁচবে: কৃষক কার্ড বিতরণে প্রধানমন্ত্রী

সিলেটে পাম্প মালিকদের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপে সেবা ব্যাহত হচ্ছে

সোমবার থেকে সিলেটে হাম-রুবেলা টিকাদান শুরু

নুরু হত্যাকাণ্ডে অভিযুক্ত সিলেটের সাবেক এসপি নূরে আলম মিনা এখনো অধরা

ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা