Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

দৌলতদিয়া ঘাটে ভয়াবহ দুর্ঘটনা: ফেরির ধাক্কায় পদ্মায় বাস, ৪০ যাত্রী নিখোঁজ আশঙ্কা

                       
                   

 

একাত্তর ডেস্ক : :

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনায় প্রায় ৪০ যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে তিন নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে দাঁড়িয়ে ছিল। এ সময় ‘হাসনা হেনা’ নামের একটি ছোট ইউটিলিটি ফেরি এসে সজোরে পন্টুনে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে কয়েকজন যাত্রী সাঁতরে ওপরে উঠতে পারলেও অধিকাংশই বাসের ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, খবর পেয়ে তাদের ডুবুরি দল উদ্ধার কাজে নেমেছে। পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, “চোখের সামনে বাসটি পন্টুন থেকে নদীতে পড়ে গেল, কিন্তু কিছুই করার ছিল না। যাত্রীরা বাসের ভেতরে আটকা পড়েছেন—এটাই সবচেয়ে উদ্বেগজনক।”

এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন–এর দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, তারা উদ্ধার কার্যক্রম সমন্বয়ের প্রস্তুতি নিচ্ছেন।

নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

ঘাট সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। ডুবুরি দলও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এখনো হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে অপরাধী ধরতে ছক সাজিয়েছে পুলিশ

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ দফা নির্দেশনা, সকাল ৯–৯:৪০ বাধ্যতামূলক উপস্থিতি

বন্দরবাজার থেকে দুই চাঁদাবাজ আটক

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা

‘সবচেয়ে ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির

সৌদির উপহার খেজুর নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সিলেটের শাম্মী ও জহরত

সিলেটে নজরুল একাডেমির আহ্বায়ক হলেন বদরুজ্জামান সেলিম

কেমুসাসের ১২৬৫তম সাহিত্য আসর: সৃজনশীল চর্চাই সাহিত্যকে সমৃদ্ধ করে