Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

হঠাৎ জকিগঞ্জ হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল

                       

মার্চ ২৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের জকিগঞ্জ উপজেলা হাসপাতালে হঠাৎ ভিডিও কল দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ঈদের ছুটিতে হাসপাতালে চিকিৎসা সেবা কেমন চলছে তা জানতে সোমবার (২৩ মার্চ) দুপুরে তিনি কল করেন। তবে ভিডিও কলের সময় হাসপাতালের সব চিকিৎসক উপস্থিত ছিলেন না।

হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন চিকিৎসক কর্মরত রয়েছেন। প্রথমে প্রতিমন্ত্রী কোনো চিকিৎসককে পাননি। বারবার জিজ্ঞাসা করার পর একজন নারী চিকিৎসক দৌড়ে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি জানান, চারজনের মধ্যে তিনজন হাসপাতালে উপস্থিত আছেন, বাকিরা বর্তমানে কোথায় রয়েছেন তা জানা যায়নি।

ভিডিও কলে প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর ইউনিট পর্যন্ত ঘুরে দেখেন। ডিউটিতে থাকা চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে সেবার মান যাচাই করেন এবং ঈদের ছুটিতেও দায়িত্ব পালন করা ডাক্তারদের শুভেচ্ছা জানান।

এই সময় তিনি দেশের স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করার জন্য একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করেছি। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।

অপরদিকে, রাজধানীর শ্যামলীতে ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সংক্রান্ত বিভিন্ন অনিয়মের বিষয়ে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ঈদের দুদিন পর সোমবার বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, মঙ্গলবার থেকে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু হবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত