Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

                       

মার্চ ২৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

ঈদের ছুটি শেষে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবন–এর ক্যাবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে গত ১৫ মার্চ স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের এই বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিটি সংসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে—তা যাচাই-বাছাই করে সুপারিশ প্রণয়ন করা হবে।

পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটির বৈঠকে আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের নির্ধারিত ৩০ কার্যদিবসের মধ্যেই এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে তুমুল আলোচনা: কী আছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’-এ?

শাহপরান মাজারে ব্যবসায়ী হত্যার মূল ঘাতক আটক

ঈদের পর সচল হবে বন্ধ কলকারখানা : মন্ত্রী আরিফ

সিলেটে বিসিএস পরীক্ষা কেন্দ্র এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, কিমের তত্ত্বাবধানে নতুন পরীক্ষা

অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর, প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

ইরানের দাবি—আরও একটি মার্কিন এফ-৩৫ ভূপাতিত

সড়ক দুর্ঘটনা না হত্যা, চালকের বিরুদ্ধে অভিযোগ

শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চার শিশুসহ আটক ১৮