Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

জৈন্তাপুরে ট্রাকচাপায় চা বাগান কর্মকর্তার মৃত্যু

                       

মার্চ ১৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাবিবনগর চা বাগানের এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার মো. আবু সুফিয়ান মোল্লা (৬০)।

বুধবার (১৮ মার্চ) বিকেলে গরুর ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি হাওর এলাকা থেকে পাওয়ার টিলার ট্রলিতে করে ঘাস নিয়ে ফিরছিলেন। পথে সিলেট-তামাবিল মহাসড়ক-এর পানিছড়া তুন্দুর এলাকায় হাবিবনগর চা বাগান বাংলোর সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার ট্রলিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আবু সুফিয়ান মোল্লা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা-র কংশনগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সৈয়দ আহমদ মোল্লার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি হাবিবনগর চা বাগানে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনে নিষ্ঠাবান হিসেবে পরিচিত এই কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছান। তিনি লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে বলে জানান।

ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত