
শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘ঈবষবনৎধঃরহম খবধৎহরহম ঞযৎড়ঁময চষধু (খঊএঙ) চৎড়লবপঃ’-এর আওতায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; প্রয়োজন আনন্দময় শিক্ষার পরিবেশ, সৃজনশীলতা, খেলাধুলা এবং পরিবারের ভালোবাসা ও সহযোগিতা। খেলাধুলার মাধ্যমে শিশুরা আনন্দের সঙ্গে শেখার পাশাপাশি নিজেদের চিন্তাভাবনা, যোগাযোগ, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারে।
তিনি বলেন, বিশেষ করে দুর্যোগ ও মানবিক সংকটের সময় শিশুরা নানা ধরনের মানসিক চাপ ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এ অবস্থায় তাদের স্বাভাবিক বিকাশ, মানসিক সুস্থতা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবার দায়িত্ব।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট জেলায় ‘ঈবষবনৎধঃরহম খবধৎহরহম ঞযৎড়ঁময চষধু (খঊএঙ)’ প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পের মূল লক্ষ্য হলো খেলাধুলাভিত্তিক আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি এবং শিশুদের সৃজনশীলতা, যোগাযোগ, আত্মবিশ্বাস, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা।
শিশুদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে চেয়ারম্যান বলেন, সন্তানের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানো, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, খেলাধুলায় অংশ নেওয়া এবং প্রতিটি ভালো কাজে উৎসাহিত করা তাদের আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কর্মশালা শিশুদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সচেতনতা তৈরিতে সহায়ক হবে।
এ ধরনের মানবিক ও শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়নে ডেনিশ রেড ক্রসকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তা, ডেনিশ রেড ক্রসের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















