Ekattorer Kotha
সোমবার , ২৩ নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী

                       
                   

সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শৃঙ্খলা রক্ষায় কাজ করার জন্য সেনা, নৌ ও বিমান বাহিনীর আদলে বিএসসিসি প্রতিষ্ঠা করেছিলেন। এরমমুল উদ্দেশ্য ছিল কখনো এই দেশের মাটি, এমনকি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রয়োজনে কাজ করবে। আমরা শিক্ষা অর্জন করছি ঠিকই, কিন্তু সুশিক্ষা অর্জন হচ্ছে না। তাই শুধু শিক্ষা নয়, সুশিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের মুল উদ্দেশ্য হতে হবে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করা। আর বিএনসিসি শিক্ষার্থীদের নিয়ে সেই লক্ষ্যেই কাজ করে। তাই দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে ক্যাডেটদেরকে দেশ ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে। শৃঙ্খলা  এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে।
রোববার দুপুরে সিলেট সরকারি মদনমোহন কলেজ বিএসসি প্লাটুন আয়োজিত নবাগত ক্যাডেটদের বরণ ও বিদায়ী ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারি মদনমোহন কলেজের অধ্যক্ষ তাহমিনা আক্তার। ক্যাডেট ল্যান্স কর্পোরাল সায়মা আকতার ও ক্যাডপট ফরহানা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনসিসি’র কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলাম, সিলেট সরকারি মদনমোহন কলেজের পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান আলী আহসান পারভেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরিদ আহমদ, বিএনসিসি’র কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট জেবা আমাতুল হেনা।
ক্যাডেট রাসেদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াত ও ক্যাডেট ঐশির গীতা পাঠের মধ্য দিয়ে সূচিত সভার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরকারি মদনমোহন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রঅন উজ্জল দাস, সরকারি মদনমোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান, সরকারি মদনমোহন কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্যাডেট সাইদ আহমদ। অনুষ্ঠানে বিদায়ী ক্যাডেটদের সংবর্ধনা ও নবাগত ক্যাডেটদের বরণ করে নেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - লিড নিউজ