Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে দেড় হাজার দৌড়বিদের ম্যারাথন

মাদক থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা জরুরি -সিসিক প্রশাসক

                       
                   

মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রেখে সুস্থ জীবনধারায় অভ্যস্ত করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে অনুষ্ঠিত ম্যারাথনে দেড় হাজার দৌড়বিদ অংশ নেন। ‘রান ফর আ বেটার টুমরো’ প্রতিপাদ্যে সিলেট রানার্স ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতা শুরু হয় নগরীর সার্কিট হাউসের সামনে থেকে। দৌড়বিদেরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সালুটিকর পয়েন্ট হয়ে আবার শুরুর স্থানে ফিরে আসেন।
শুক্রবার সকালে লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিসিক প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, ম্যারাথন কেবল দৌড় প্রতিযোগিতা নয়; এটি শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সুস্থ জীবনযাপনের চর্চা। নিয়মিত দৌড় ও খেলাধুলায় যুক্ত থাকলে তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি হয়। সিলেটের মানুষের খেলাধুলার প্রতি আগ্রহ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে এ আয়োজন দেশের পাশাপাশি বিদেশেও সিলেটের ক্রীড়া সংস্কৃতি ও পরিচিতি তুলে ধরবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রতিযোগিতায় তরুণদের পাশাপাশি ৪০ বছরের বেশি বয়সী অনেক দৌড়বিদ অংশ নিয়েছেন। রাতের বেলায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৪২ কিলোমিটারের ম্যারাথন শেষ করা শারীরিক সক্ষমতা ও অধ্যবসায়ের পরিচয়। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি এ ধরনের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
প্রতিযোগিতায় ছিল তিনটি বিভাগ- ১০ দশমিক ৫ কিলোমিটারের মিনি ম্যারাথন, ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ৪২ দশমিক ২ কিলোমিটারের ফুল ম্যারাথন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ফুল ম্যারাথন শুরু হয়। শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে একই স্থান থেকে শুরু হয় হাফ ও মিনি ম্যারাথন। প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
এর আগে বৃহস্পতিবার অংশগ্রহণকারীদের জন্য কিট এক্সপোর আয়োজন করা হয়। সেখানে দৌড়বিদদের মধ্যে জার্সি ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। এবারের জার্সিতে সিলেটের ঐতিহ্যের প্রতীক ক্বিন ব্রিজ ও আলী আমজদের ঘড়ির ছবি স্থান পেয়েছে।
আয়োজকদের ভাষ্য, ম্যারাথনের মাধ্যমে সিলেটের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরার পাশাপাশি মানুষকে সুস্থ ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করাই তাঁদের লক্ষ্য। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আয়োজক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

হবিগঞ্জে কিশোরী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিলেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

৫ সিটি কর্পোরেশনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা এনসিপির

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

অটোরিকশা চালক মোছাব্বির হত্যা, ৬ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

দক্ষিণ সুরমায় ৪৪২ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা সিসিকের

শপথের পর প্রথমবার বঙ্গভবনে: রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ