Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান পরিদর্শনে নিকোলাস পোগোস ফাউন্ডেশন

                       
                   

সিলেট সদর উপজেলার ছালিয়ায় ক্যাপ ফাউন্ডেশন পরিচালিত দ্য গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজের কার্যক্রম ঘুরে দেখেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার সকালে তাঁরা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নিকোলাস পোগোস ফাউন্ডেশনের পিটার ড্যানিস পোগোস, লায়লা নিকোলাস পোগোস, স্যামুয়েল বেনজামিন পোগোস, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আজিজুর রহমান, ক্যাপ ফাউন্ডেশনের সিইও আব্দুল নূর হুমায়ুন ও পেটরন পলি ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বলেন, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি আরও বিস্তৃত করা প্রয়োজন।
ক্যাপ ফাউন্ডেশনের সিইও আব্দুল নূর হুমায়ুন বলেন, শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়াই তাঁদের লক্ষ্য। দ্য গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি উদ্যোগ। এর মাধ্যমে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে মানুষের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে।
নিকোলাস পোগোস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের এই সফরকে উৎসাহব্যঞ্জক উল্লেখ করে তিনি বলেন, তাঁদের উপস্থিতি ও সহযোগিতা চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে। পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কাজ এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন তিনি।
পরিদর্শন শেষে অতিথিরা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এর ভবিষ্যৎ অগ্রযাত্রা কামনা করেন। এ সময় ক্যাপ ফাউন্ডেশনের কর্মকর্তারা তাঁদের চলমান কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সর্বশেষ - লিড নিউজ