Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

হোটেল-রিসোর্টে নিরাপত্তা জোরদারের নির্দেশনা এসএমপির

                       
                   

অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে আবাসিক হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টারের মালিকদের সঙ্গে মতবিনিময় করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার বিকেল ৩টায় এসএমপির সদর দপ্তরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএমের সভাপতিত্বে সভায় অপরাধ প্রতিরোধ, অনৈতিক ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও তথ্য আদান-প্রদান জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় হোটেলে অবস্থানকারী অতিথিদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ, প্রতিটি হোটেলে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পার্কিং এলাকায় যানবাহন যথাযথভাবে তল্লাশি করে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডের আভাস পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করতে বলা হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীদের কোনো ধরনের আপত্তিকর কর্মকাণ্ডে প্রশ্রয় না দেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
সিলেট মহানগরীকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে পুলিশ, হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার মালিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং আবাসিক হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টারের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ