Ekattorer Kotha
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

হোমিওপ্যাথিক চিকিৎসা দেশের স্বীকৃত চিকিৎসাব্যবস্থার একটি অংশ

                       
                   

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসা দেশের স্বীকৃত চিকিৎসাব্যবস্থার একটি অংশ। এ চিকিৎসার মাধ্যমে অনেক জটিল রোগে আক্রান্ত মানুষ উপকৃত হচ্ছেন। সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে চিকিৎসা নিতে আসেন। তাই এ চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। রোববার ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন শাহপরান থানা কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সমাজে অনেকের মধ্যে নানা ধারণা রয়েছে। কেউ কেউ মনে করেন, এ চিকিৎসায় রোগ নিরাময়ে সময় বেশি লাগে। তবে দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক এ পদ্ধতিতে জটিল রোগের সেবা দিয়ে আসছেন এবং বহু মানুষ তাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছেন। সিলেটেও এমন অনেক চিকিৎসক রয়েছেন, যাঁদের কাছে দূর-দূরান্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন।
তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন শাখার মতো হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রেও প্রাতিষ্ঠানিক শিক্ষা, গবেষণা ও দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। সিলেটে এ চিকিৎসাব্যবস্থার শিক্ষা ও চর্চার সুযোগ রয়েছে। তবে আরও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
হোমিওপ্যাথিক চিকিৎসকদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরে সিসিক প্রশাসক বলেন, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের এগিয়ে আসা উচিত। তারা চাইলে নিয়মিত বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করতে পারেন। সেখানে কয়েকজন চিকিৎসক একসঙ্গে রোগী দেখার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করতে পারেন। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়াবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত।
রোটারিয়ান ফয়সাল মাহমুদ খানের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সাবেক কাউন্সিলর দেলওয়ার হোসেন নাদিম ও জয়নাল আবেদীন, ডা. ইমদাদুল হক, ডা. শফিকুল হক, ডা. নাজমুল হক প্রমুখ।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কোম্পানীগঞ্জে যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ মনির আটক

কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ পণ্য জব্দ

সিলেট জেলা প্রেসক্লাবের সঙ্গে শাবি প্রেসক্লাবের মতবিনিময়

ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীর পরাজয়, জয়ী ডেমোক্রেট অ্যামি অ্যাক্টন

সিলেটে একসাথে ৬৩ এতিম কন্যার বিয়ে সম্পন্ন

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে ফুটবল খেলায় গোল দেয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত

অসহায়দের মাঝে ইয়াং স্টার ক্লাবের ফুডপ্যাক ও ঈদ উপহার বিতরণ

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বর্ণিল আয়োজনে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ