Ekattorer Kotha
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজারে বিজিবির বাড়তি সতর্কতা

                       
                   

মৌলভীবাজারের দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলঘেরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়া-আসার চেষ্টা ঠেকাতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত দুই সপ্তাহে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের একাধিক চেষ্টা প্রতিহত করার পাশাপাশি ৭০ থেকে ৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সীমান্তের নিরাপত্তা জোরদারে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে। দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলে নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও নাইট ভিশন ক্যামেরার ব্যবহার বাড়ানো হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তির চলাচল কিংবা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারাও বলছেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক তৎপরতা নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করেন। বিজিবির নিয়মিত তৎপরতার পাশাপাশি স্থানীয় মানুষের এ সহযোগিতা সীমান্তের নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হচ্ছে।
৪৬ বিজিবি (শ্রীমঙ্গল ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। অবৈধ অনুপ্রবেশের যেকোনো চেষ্টা নিয়ম অনুযায়ী প্রতিহত করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’ সীমান্ত এলাকায় অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এ নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত