
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় সিলেট নগরীতে দোয়া মাহফিল করেছে বিএনপি। মঙ্গলবার বাদ আছর নগরীর কুমারপাড়া জামে মসজিদে সিলেট মহানগর বিএনপির ১৮ নম্বর ওয়ার্ড শাখা এ আয়োজন করে।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান।
ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সুস্থতা ও অসুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা। সিলেটের উন্নয়নে বিভিন্ন সময়ে অবদান রাখা ব্যক্তিদের মধ্যে আরিফুল হক চৌধুরী অন্যতম। সম্প্রতি নিজের নির্বাচনী এলাকায় গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। আল্লাহর রহমতে এখন সুস্থতার পথে রয়েছেন। তিনি যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবারও সিলেটের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে জন্য দোয়া করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুজ্জামান বদর, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাহেদ, সাবেক আহ্বায়ক এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকী, কোতোয়ালি থানা কৃষক দলের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিরাজ মিয়া, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুল মুকিত এবং সাংগঠনিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য আব্দুল মুমিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন ফাত্তাহ, সহসভাপতি মিজানুর রহমান ও মুরাদ আহমদ, সিনিয়র সদস্য আব্দুল কাদির সুয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক সাকের আহমদ ও আব্দুল হক সুন্না, দপ্তর সম্পাদক সিরাজ আহমদ, ছাত্রবিষয়ক সম্পাদক রাহাত খান মুন্না, ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক রাসেল আহমদ, কার্যনির্বাহী সদস্য মিরদাদ আহমদ মুশফিক ও লুৎফুর রহমান।
এ সময় কোতোয়ালি থানা কৃষক দলের সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক গোলাপ আহমদ টিপু, স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
শেষে কুমারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান মোনাজাত পরিচালনা করেন। এতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।




















