
সিলেটের কানাইঘাটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম জুয়েল আহমদ মেয়র (৩৫)। শনিবার রাত পৌণে ৯টার দিকে উপজেলার বীরদল খালোমুড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। জুয়েল আহমদ কানাইঘাট উপজেলার বীরদল ছোটফৌদ গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে বীরদল খালোমুড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কানাইঘাট থানা পুলিশ। এ সময় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জুয়েল আহমদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




















