Ekattorer Kotha
রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে

                       
                   

নির্বাচিত সরকারকে আট মাসে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি, রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদের পাকিস্তান পাঠানো হবে। বোর্ডিং পাস ঠিক কর-এমন মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। শনিবার বিকাল ৩টায় হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাপিয়া।

তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যে দেশের বিরোধিতা করেছে, সেই বিরোধিতাকারীর শক্তি হবে বাংলাদেশের নায়ক আর মুক্তিযোদ্ধার সন্তান। প্রজন্ম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যাব ভারত আর লন্ডন। এটা কখনোই হতে পারে না। কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না।’
তিনি বলেন, খাসির মাংস খাবেন বলে যদি কুকুরের মাংস খান, এটা কি ঠিক হবে? ইসলাম মনে করে, মৃত্যুর আগে কেউ যদি জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দেন। জামায়াতে ইসলামীর মধ্যে ইসলামের কোনো নমুনা নেই, কোনো নমুনা নেই, কোনো নমুনা নেই।

পাপিয়া বলেন, সামনে নির্বাচন, স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে মা-বোনদের বলতে চাই, আর ভুল করবেন না, বিরিয়ানির প্যাকেট আর নেবেন না। নতুন নতুন বোরখা আর নেবেন না, দুইশ টাকা দিয়ে… শফিক সাহেবের সভায় আর আসবেন না।
এ সময় তিনি বলেন, বিএনপি আপনাদের সংগঠন, আপনাদের কথা ভাবে। আপনাদের মুখের হাসির জন্য যা যা করতে হয়, তাই তাই বিএনপি করে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

এআইয়ের কারণে চাকরি হারানোর ঝুঁকি, বেকারত্ব নিয়ে রাষ্ট্রপতির সতর্কবার্তা

এপ্রিলেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, স্বস্তি পাচ্ছেন ভোক্তারা

মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাব, ৯ জন শনাক্ত

রক্তের অনুসন্ধানে আমরা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

সিলেটে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র নতুন জেলা প্রতিনিধি মাজিদ

মার্চের ২৮ দিনেই ৩৩৩ কোটি ডলার রেমিট্যান্স, নতুন রেকর্ড

রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শনে সিলেটে বিভাগীয় কমিশনার

ওসমানী বিমানবন্দরের সার্ভার রুম পুড়ে ছাই

ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী, ব্যস্ত কর্মসূচি অব্যাহত

‘১৬ বছরে উন্নয়নের নামে ক্রীড়া খাতে মেগা দুর্নীতি হয়েছে’