Ekattorer Kotha
রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

১৮ কোটি টাকায় নির্মিত হচ্ছে বালুচর-ইকোপার্ক সড়ক

                       
                   

সিলেট নগরীর বালুচর শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের নির্মাণকাজ শেষ পর্যায়ে। ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কটি ২৪ ফুট প্রশস্ত করা হয়েছে। পাশাপাশি দুই পাশে ছয় ফুট করে মোট ১২ ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ করে তার ওপর স্ল্যাব বসানো হয়েছে, যা পথচারীদের ফুটপাত হিসেবে ব্যবহৃত হবে।
শনিবার দুপুরে সড়ক ও ড্রেনের নির্মাণকাজ পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি কাজের অগ্রগতি ও নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই করেন।
পরিদর্শন শেষে প্রশাসক বলেন, বালুচর-ইকোপার্ক সড়কটি নগরীর যোগাযোগব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। এ পথে প্রতিদিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইকোপার্কসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিনের ভোগান্তি দূর করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কটি প্রশস্ত করা হয়েছে।
তিনি বলেন, বর্ষায় জলাবদ্ধতা এড়াতে সড়কের দুই পাশে মোট ১২ ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ করা হয়েছে। ড্রেনের ওপর বসানো স্ল্যাব পথচারীদের চলাচলের জন্য ফুটপাত হিসেবে ব্যবহৃত হবে।
নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে সড়ক প্রশস্তকরণ ও টেকসই সংস্কারকাজ অব্যাহত রয়েছে জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পরিকল্পিত সড়ক, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও পথচারীবান্ধব ফুটপাত নির্মাণ সিটি করপোরেশনের লক্ষ্য। নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে দ্রুত অবশিষ্ট কাজ শেষ করতে ঠিকাদার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
এ সময় সিসিকের নির্বাহী প্রকৌশলী লিপু সিংহ, জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের ভাষণের পরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম ৩০ শতাংশ বেড়েছে

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মুক্তাদির

‘দম’ থেকে ‘প্রিন্স’,‘বনলতা এক্সপ্রেস’—মুক্তির চূড়ান্ত তালিকায় পাঁচ সিনেমা

বানিয়াচংয়ে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি

উত্তরায় শপিং মলে ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১২

র‍্যাবের ১২তম মহাপরিচালক আহসান হাবীব পলাশ, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

বানিয়াচংয়ে পুকুরে ডুবে শিশু ভাই-বোনের করুণ মৃত্যু

জরুরি সভা ডেকেছে বিসিবি, ডিপিএলসহ একাধিক ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা

হোমিওপ্যাথিক চিকিৎসা দেশের স্বীকৃত চিকিৎসাব্যবস্থার একটি অংশ