
শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মেধাবৃত্তির মতো প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
শুক্রবার সকালে নগরীর জল্লারপাড় রোডের জামতলায় স্টুডেন্টস হোম স্কুল ক্যাম্পাসে ‘স্টুডেন্ট মেধাবৃত্তি’র ১৯তম আসরের পরীক্ষা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশতিয়াক আহমদ সিদ্দিকী বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শৈশব থেকেই তাদের সঠিক পরিচর্যা ও উৎসাহ দেওয়া সবার দায়িত্ব। বেসরকারি পর্যায়ে দীর্ঘ ১৯ বছর ধরে স্টুডেন্ট ফাউন্ডেশন মেধা অন্বেষণে যে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়।
আয়োজকেরা জানান, এবারের পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর, ওসমানীনগর, গোলাপগঞ্জ, কানাইঘাট, বিশ্বনাথ ও সুনামগঞ্জের জগন্নাথপুরসহ বিভিন্ন উপজেলা থেকে পরীক্ষার্থীরা এতে অংশ নেয়।
সকাল ৯টার আগেই পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্যাম্পাস মুখর হয়ে ওঠে। সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বির্চাস ইনস্টিটিউট’-এর পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. মোস্তফা শামসুজ্জামান, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রধান মো. শামসুল কবির, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদের সভাপতি মো. শামসুদ্দোহা, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষাবোর্ডের সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. সেলিম, পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন, আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. মঈন উদ্দীন, মেট্রোসিটি প্রি-ক্যাডেটের অধ্যক্ষ মো. শাহেদ হোসেন, মেট্রো সিটি কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী।
পরিদর্শন শেষে অতিথিরা শিক্ষার্থীদের মেধা অন্বেষণে স্টুডেন্ট ফাউন্ডেশনের ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষা প্রসারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহŸান জানান।




















