Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

এসিল্যান্ডের অভিযানে ধ্বংস করা হলো বালু উত্তোলনের সরঞ্জাম

                       
                   

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে থাকা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার ৫ নম্বর শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের সদস্যরা অংশ নেন।
উপজেলা প্রশাসনসূত্রে জানা যায়, অভিযান পরিচালনার বিষয়টি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা বনের ভেতরে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।
অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন, একই অভিযানে আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি খাস খতিয়ানভুক্ত একটি কবরস্থানের সীমানা চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে বিরোধে জড়িত পক্ষগুলোকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিঙ্গাপুরে বাংলাদেশ, জয়ের লক্ষ্যেই হামজা-জামালদের শেষ লড়াই

গণমিছিলে তারেক রহমান হাঁটলেন ৭ কিলোমিটার

ভারতের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত

গোপালগঞ্জের এসপিকে বদলি, পুলিশের আরও পাঁচ কর্মকর্তার রদবদল

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা: ২০টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির

কক্সবাজারে বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ ‍যুবক আটক

বেসরকারি স্কুলে ভর্তি কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা

শ্রীমঙ্গলে ভোজ্যতেল মজুদের দায়ে তোফায়েল ট্রেডার্সকে জরিমানা

ইরান যুদ্ধের ৩৫তম দিনে আকাশসীমায় মার্কিন-ইসরায়েলি বাহিনীর বড় বিপর্যয়

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৮