Ekattorer Kotha
বুধবার , ৪ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

পুলিশের শীর্ষ পদে ব্যাপক রদবদল

                       
                   

পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে বিশেষায়িত বাহিনীটির মহাপরিচালক করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে। এছাড়া পুলিশের আরও ৪টি ইউনিটেও নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনে পুলিশের ঊর্দ্ধতন ৭ কর্মকর্তার দায়িত্বে রদবদল আনার কথা বলা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবি প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে দেওয়া হয়েছে এসআরবির দায়িত্বে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমানকে করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান।
শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে বদলি করা হয়েছে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থায়। গাজীপুর নগর পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদারকে দেওয়া হয়েছে শিল্পাঞ্চল পুলিশের প্রধান।
অপরদিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদকে করা হয়েছে জিএমপি কমিশনার। রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জ ডিআইজির দায়িত্ব। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গেল ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় মার্চে তৎকালীন র‌্যাবের মহাপরিচালক করা হয়েছিল আহসান হাবীব পলাশকে।
গত সেপ্টেম্বরে সরকারের এক প্রজ্ঞাপনে র‌্যাবের নাম পরিবর্তন করে ‘এসআরবি’ নামে যাত্রা শুরু হয়েছিল।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কৃষকের জন্য অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি

ভারতীয় শ্যাম্পুসহ গ্রেপ্তার ১

তেহরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগোবে বাংলাদেশ: হুমায়ুন কবির

জ্বালানির অজুহাতে পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: খন্দকার মুক্তাদির

যানজটে ঢাকা শহরে প্রতিদিন লোকসান ১৪০ কোটি টাকা: আইজিপি

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর, প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

তেলের সংকট নেই, মজুদ পর্যাপ্ত আছে : শান্তিগঞ্জে এমপি কয়ছর

হকার্স মার্কেটের শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের