Ekattorer Kotha
শুক্রবার , ২২ মে ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

স্বামী ছিলেন নামাজে, শিশুকন্যার প্রাণ কেড়ে নিলেন মা

                       
                   

স্টাফ রিপোর্ট

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে দেড় বছর বয়সের শিশু কন্যাকে মেরে ফেলেছেন তার মা।

শুক্রবার ভোরে ফজর নামাজ চলাকালীন সময়ে ঘটনাটি ঘটে। পুলিশ ধারালো অস্ত্রসহ ওই নারীকে আটক করেছে।তিনি গ্রামের আমির আলীর স্ত্রী সুবিনা বেগম (২৫)।

জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৫ টায় সুবিনা নিজ ঘরেই শিশুকন্যা মাইমুনা জান্নাত তোহাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুবিনা বেগমকে আটক করে থানায় নিয়েছে।

মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তি আইনী প্রক্রিয়া চলমান বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, অভিযুক্ত নারী সুবিনা দীর্ঘদিন ধরে মানসিক রোগাক্রান্ত।

একাত্তরেরকথা/এম

সর্বশেষ - লিড নিউজ