Ekattorer Kotha
সোমবার , ৪ মে ২০২৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

‘দেশে ১৪টি নতুন এয়ারক্রাফট কেনা হয়েছে; আরও কেনার প্রক্রিয়া চলমান’

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধনকালে মন্ত্রী খন্দকার মুক্তাদির

                       

মে ৪, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট ::

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ্জ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৩ মে) রাতে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।

তিনি বলেন, “বাংলাদেশ বিমানের নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে সরকার ইতিমধ্যে বোয়িং থেকে ১৪টি নতুন এয়ারক্রাফট ক্রয় করেছে।

‘‘জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানকে কেবল লাভজনক করাই লক্ষ্য নয়, বিশ্ব দরবারে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের মূল উদ্দেশ্য।”

অদূর ভবিষ্যতে বহরে আরও বেশ কিছু উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে জানানো হয়, রোববার রাত ১০টায় সিলেট থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে প্রথম হজ্জ ফ্লাইটটি ছেড়ে যায়।

চলতি মৌসুমে সিলেট থেকে মোট ৭টি ডেডিকেটেড ফ্লাইটে ৩,৩৯৪ জন যাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে একটি ফ্লাইট মদিনায় এবং বাকি ছয়টি ফ্লাইট জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে।

মোট যাত্রীদের মধ্যে ২,৯৩৩ জন সরাসরি সিলেট থেকে যাবেন এবং অবশিষ্ট ৪৬১ জন যাত্রী ঢাকা হয়ে যাত্রা করবেন।

বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ব্যবস্থাপক মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী,

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হলেন হাফিজ মাওলানা আসজাদ।

বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ট্রাফিক অফিসার জাকির হোসেন সুমনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্টেশন ম্যানেজার সাকিল আহমদ।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবারের হজ্জ মৌসুমে যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ নিরাপত্তা ও সেবার ব্যবস্থা নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ।

মদিনাগামী প্রথম ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান মন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

একাত্তরেকথা/এম

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

স্কুল সময়ের যানজট কমাতে বিকল্প পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

জনস্বাস্থ্যে অবহেলার ফলেই বেড়েছে হামের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে বিক্ষোভ

শমশেরনগর চা বাগানে চিকিৎসা সংকটে ৫ জনের মৃত্যু

১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার, খাদ্য নিরাপত্তায় বড় কর্মসূচি

জগন্নাথপুরের হাওরে জলাবদ্ধতা, তলিয়ে যাচ্ছে বোরো ফসল

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার: তারেক রহমানের গাড়িতে উড়লো জাতীয় পতাকা

কাল সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ইরানের দৃঢ় অবস্থান, চাপের মুখে উত্তেজনা বাড়ার আশঙ্কা