Ekattorer Kotha
রবিবার , ৩ মে ২০২৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

নর্থ ইস্ট মেডিকেল কলেজে এমবিবিএস ২৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

                       

মে ৩, ২০২৬
                   

নর্থ ইস্ট মেডিকেল কলেজে এমবিবিএস ২৯তম ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ তাদের একাডেমিক পরিবেশ, কার্যক্রম এবং নতুন নতুন সম্ভাবনার দিকগুলো দিন দিন চমৎকারভাবে ফুটিয়ে তুলছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এটি এশিয়া মহাদেশের অন্যতম একটি মেডিকেল কলেজে রূপ নিতে পারে।
তিনি আরও বলেন, বিএমইএসি কর্তৃক এক্রিডিটেশনপ্রাপ্ত এবং ডব্লিউএফএমই কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে নর্থ ইস্ট মেডিকেল কলেজ প্রশংসনীয় ভূমিকা রাখছে। এ অর্জনের জন্য তিনি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। তিনি কলেজের অর্জন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থীর অবদান স্মরণ করেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষকবৃন্দ।
নবীনবরণ অনুষ্ঠানটি ছিল স্বপ্ন, সম্ভাবনা ও নতুন যাত্রার এক অনন্য সূচনা। নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষকদের স্নেহময় উপস্থিতি এবং সিনিয়রদের আন্তরিকতায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে তথ্যবহুল প্রেজেন্টেশনের মাধ্যমে কলেজের একাডেমিক পরিবেশ ও কার্যক্রম তুলে ধরা হয়। পরে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত হোয়াইট কোট পরিধান অনুষ্ঠান, যা নবীন শিক্ষার্থীদের চিকিৎসক জীবনের দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীকী মুহূর্ত হিসেবে সকলের হৃদয় ছুঁয়ে যায়।
এছাড়া ‘জীবন রক্তদাতা সংগঠন’-এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা এবং নবীনদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।-প্রেসরিলিজ

সর্বশেষ - জাতীয়