Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের যুবক নিহত

                       

এপ্রিল ২৩, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের এক যুবক নিহত হয়েছেন। নিহত মুজাহিদ মিল্লাদ (২২) হবিগঞ্জ জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মুজাহিদ তার স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা (২৩)-কে নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে মালয়েশিয়ায় গিয়েছিলেন। বিমানবন্দর থেকে ই-হেইলিং গাড়িতে করে গন্তব্যে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুজাহিদের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী নাফিসা। তাকে দ্রুত কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার পায়ে ভাঙন ধরা পড়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, অভিযুক্ত ৩১ বছর বয়সী এক সেনাসদস্য, যিনি দুর্ঘটনার সময় মদ্যপ ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়েছে। ব্রেথালাইজার পরীক্ষায় তার শরীরে অনুমোদিত সীমার চেয়ে বেশি অ্যালকোহল পাওয়া গেছে।
দুর্ঘটনাটি ভোর ৫টা ৩৮ মিনিটে মাজু এক্সপ্রেসওয়ের একটি অংশে ঘটে। অভিযুক্তের চালানো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে উঠে ই-হেইলিং গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির চালকসহ আরও কয়েকজন আহত হন।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুজাহিদ ও নাফিসা। এটি ছিল তাদের দ্বিতীয় মালয়েশিয়া ভ্রমণ। এক সপ্তাহ থাকার পরিকল্পনা ছিল তাদের।
এদিকে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি সংশ্লিষ্ট আইনে তদন্তাধীন রয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিস্তারিত অনুসন্ধান অব্যাহত আছে।

সর্বশেষ - জাতীয়