Ekattorer Kotha
বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ৩৯ শিশু

                       

এপ্রিল ২২, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেটে হাম-রুবেলা সন্দেহে নতুন করে আরও ৩৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এতে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জন। এছাড়া ল্যাবে পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৪৫ জন।
বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৩৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ২৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছে।
বর্তমানে সন্দেহভাজন মোট ১৪৮ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৭৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ-ইস্ট হাসপাতালে ৪ জনসহ বিভিন্ন উপজেলা ও জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা চিকিৎসাধীন রয়েছে।
ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া ৪৫ জন রোগীর মধ্যে হবিগঞ্জে ৭ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৪ জন, সুনামগঞ্জে ১৪ জন এবং সিলেটে ১০ জন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এর আগে সিলেট বিভাগে হাম-রুবেলা আক্রান্ত হয়ে ৬ জন শিশু মারা গেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত