Ekattorer Kotha
মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে প্রথম দিনেই এসএসসিতে অনুপস্থিত ৬৭৪ জন পরীক্ষার্থী

                       

এপ্রিল ২১, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেটে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে প্রথম দিনেই মোট ৬৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
মঙ্গলবার বিকেলে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিছ ইয়াছমিন এ তথ্য নিশ্চিত করেন।
এ বছর সিলেট বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৭০ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬৯ হাজার ৭১০ জন শিক্ষার্থী। অজ্ঞাত কারণে ৬৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হননি।
প্রথম দিনে ২২৫টি কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কারও করা হয়নি।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়- সিলেট জেলায় ২৮ হাজার ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৮ হাজার ৩৮৪ জন, অনুপস্থিত ২৪১ জন (৯৪টি কেন্দ্র)।
হবিগঞ্জে ১২ হাজার ৩৯৫ জনের মধ্যে উপস্থিত ১২ হাজার ২৫০ জন, অনুপস্থিত ১৪৫ জন (৪৯টি কেন্দ্র)।
মৌলভীবাজারে ১৫ হাজার ৬৭ জনের মধ্যে উপস্থিত ১৪ হাজার ৯৪৯ জন, অনুপস্থিত ১১৮ জন (৩৭টি কেন্দ্র)।
সুনামগঞ্জে ১৪ হাজার ২৯৭ জনের মধ্যে উপস্থিত ১৪ হাজার ১২৭ জন, অনুপস্থিত ১৭০ জন (৪৫টি কেন্দ্র)।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে হামের পরিস্থিতি উদ্বেগজনক, নতুন ৪২ জন ভর্তি

লাখাইয়ে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

নতুন অ্যাকশন সিনেমায় সালমানের নতুন চ্যালেঞ্জ

শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনের নেতৃত্বে বিকল্প জ্বালানিতে জোর, সরবরাহ নিরাপত্তায় নতুন হিসাব

শহরতলীতে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

সিলেটে বিসিএস পরীক্ষা কেন্দ্র এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ

সাগর-রুনি হত্যার বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিনিয়োগ সহজতায় ব্যবসায়ীদের দাবি, আশ্বাস প্রধানমন্ত্রীর