Ekattorer Kotha
সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

হামে আক্রান্ত হয়ে ২ বছরের শিশুর মৃত্যু

                       

এপ্রিল ২০, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেটে হামে আক্রান্ত হয়ে সাজু (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, শিশুটি হামে আক্রান্ত ছিল এবং তার শরীরে তীব্র ডায়রিয়া, নিউমোনিয়া ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দেয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল থেকেই তাকে যান্ত্রিক ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সর্বোচ্চ চিকিৎসা সত্ত্বেও শেষ পর্যন্ত সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করা হয়। এর আগে সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৪১ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে মোট ১৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৯ জন ভর্তি আছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

প্রতিপক্ষের বাধার কারণে ঘরের চালে টিন লাগাতে পারছেনা অসহায় পরিবার

হরমুজ প্রণালীতে ঢুকতে পারেনি বাংলাদেশি জাহাজ

সমুদ্রের তলদেশে চীনের নীরব অভিযান, সাবমেরিন যুদ্ধে এগোতেই কৌশলগত মানচিত্র তৈরি

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার নতুন কমিটি ঘোষণা

তামাবিল হাইওয়ে থানায় কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পদে বহাল জাবি ভিসি, ঈদের পর প্রো-ভিসি-কোষাধ্যক্ষ বদল

তোমরাই একদিন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সিলেট

পাঠানটুলায় কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ২

বিশ্বনাথে হামলায় বাউলগানের আসর পণ্ড