Ekattorer Kotha
বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১৯৮

ঢাকায় সংক্রমণ বেশি

                       

এপ্রিল ১৫, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : : 

দেশে হামের সংক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জনে।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুই রাজধানী ঢাকার বাসিন্দা।

একই সময়ে দেশে ১ হাজার ৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫০৫ জনই ঢাকার। এছাড়া উপসর্গ নিয়ে ৬৬৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, এর মধ্যে ৩১৫ জন ঢাকায় ভর্তি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে ৭৬ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে ৬১ জনই ঢাকার।

অন্যদিকে একই সময়ে ৪৬৮ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এর মধ্যে ঢাকায় ২০৫ জন, খুলনায় ৯৪ জন, চট্টগ্রামে ৬৯ জন, রাজশাহীতে ৪৮ জন, বরিশালে ২৯ জন, সিলেটে ১৭ জন, ময়মনসিংহে ৫ জন এবং রংপুরে ১ জন রয়েছে।

এর আগে, ১২ এপ্রিল সকাল থেকে ১৩ এপ্রিল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছিল, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে তোলে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে নিশ্চিতভাবে ৩২ শিশুর মৃত্যু হয়েছে, আর উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৬ জন।

এছাড়া একই সময়ে ১৯ হাজার ১৬১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে ১২ হাজার ৩১৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ইতোমধ্যে ৯ হাজার ৭৭২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্তদের আলাদা রাখা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ছাড়া এই সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হবে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়