Ekattorer Kotha
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ভারতে পাচারের আগে শিশুদেরসহ ৮ বাংলাদেশি উদ্ধার, আটক ২ দালাল

                       

এপ্রিল ৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

চুয়াডাঙ্গার জীবননগরে মানবপাচার চক্রের হাত থেকে ৪ শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই দালালকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের জানান, জীবননগর থানার অভিযানে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের সদস্যরা—রাকিব মোল্লা, তার স্ত্রী নাইস মিনা খানমসহ আরও কয়েকজন এবং চার শিশু। তারা সবাই নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা। উদ্ধার শেষে তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, আটককৃত দালালরা হলো বেনীপুর এলাকার ইসরাফিল ও উজ্জ্বল হোসেন। তারা ভিকটিমদের ভারতে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ১ লাখ ৬০ হাজার টাকার চুক্তি করে সীমান্তে নিয়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার ভোররাতে সীমান্তবর্তী এলাকায় নিয়ে গিয়ে পাচারের পরিবর্তে কৌশলে তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ সময় এক ভিকটিমকে মারধর করে দালালরা পালিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ দুই দালালকে আটক করে এবং ভিকটিমদের উদ্ধার করে।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ইরানে স্থল অভিযানের গোপন প্রস্তুতি পেন্টাগনের, সিদ্ধান্ত ট্রাম্পের হাতে: ওয়াশিংটন পোস্ট

সিলেটে ২৩৮৫ কেজি ভারতীয় জিরা জব্দ

ইসরায়েলে ইরান–হিজবুল্লাহর যৌথ হামলা, শতাধিক শহরে সাইরেন

সিলেটে হামের সংক্রমণ বৃদ্ধি, আলাদা আইসোলেশন কেন্দ্র চালু

সুবিধাবঞ্চিত এলাকায় নাগরিকদের দুর্ভোগ সরজমিনে দেখলেন সিসিক প্রশাসক

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের খাদ্য ব্যবস্থাপনাসহ বিশেষ কিছু নির্দেশনা

বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-আর্জেন্টিনা বৈঠক

স্কুল সময়ের যানজট কমাতে বিকল্প পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

ধর্মপাশায় দুর্ঘটনায় আহত যুবককে সরকারি সহায়তা প্রদান