Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

অপুর ভক্তদের উদ্দেশে অনুরোধ: ‘কাদা-ছোড়াছুড়িতে জড়াবেন না’

                       

এপ্রিল ২, ২০২৬
                   

বিনোদন ডেস্ক : :

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ একটি দীর্ঘ পোস্টে চিত্রনায়িকা অপু বিশ্বাস ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অহেতুক বিতর্ক ও কাদা–ছোড়াছুড়ি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

অপু লিখেছেন, “আজ এই দীর্ঘ পথচলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন। আর এই ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চিনেছেন, কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।”

ভক্তদের প্রশংসা করে তিনি আরও উল্লেখ করেন, “আমি গর্বিত এই ভেবে যে আমার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তাঁদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন।”

অহেতুক বিতর্ক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে অপু বলেন, “আপনারা কারও সঙ্গে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা–ছোড়াছুড়িতে জড়াবেন না। যাঁরা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারেন না, তাঁরাই অন্যের পরিবার নিয়ে চর্চা করেন বা আজেবাজে পোস্ট করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করেন। আপনাদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে নীচু মন্তব্যের উত্তর দিয়ে মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই।”

নিজের পরিবার প্রসঙ্গে অপু লিখেছেন, “আমার পরিবার আমার অহংকার। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারও কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা।”

পোস্টে তিনি আরও অনুরোধ করেছেন, “আপনারা যেভাবে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক সেভাবেই আপনাদের ভালোবাসার সেই ছোট্ট আব্রাহাম খান জয়কে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করুন।”

শেষে অপু বিশ্বাস বলেন, “আমরা কোনো বিতর্ক বা হট্টগোলে নেই; আমরা আছি ভালোবাসা আর কাজের গৌরবে। আপনারা শান্ত ও হাসিখুশি থাকুন। কারণ, আপনাদের এই মার্জিত রূপটিই আমার সবচেয়ে বড় শক্তি।”

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের বাতিঘর হিসেবে গড়ে তুলতে হবে : বাণিজ্যমন্ত্রী

ফ্রান্সে কাউন্সিলর নির্বাচিত হলেন সুনামগঞ্জের মেয়ে তানিয়া তনু

সিলেটে সাদাপোশাকে থাকা র‍্যাব সদস্য মারা গেলেন মাদকসেবীর ছুরিকাঘাতে

শিক্ষা সফরে পর্যটন অব্যবস্থাপনার অভিযোগ, ‘জাফলংকে শপিং সেন্টার ঘোষণার’ দাবি

ট্রাম্পের সামনে কঠিন কূটনৈতিক পরীক্ষা

শিক্ষার্থীদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক সারওয়ার আলম

‘দেশের ক্লান্তিলগ্নে শহীদ জিয়াই ছিলেন মুক্তির পথপ্রদর্শক’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

বিশ্বনাথে এমপি লুনার হস্তক্ষেপে ওরস নিয়ে বিরোধ আপোষে নিষ্পত্তি

‘কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থনীতির জন্য আত্মঘাতী’