Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

তেলের লাইনে ভোগান্তি: সংসদে তীব্র প্রশ্ন, ‘মন্ত্রী কি দেখছেন না?’

                       

এপ্রিল ২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

জ্বালানি তেলের জন্য দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ সারি ও পাম্প বন্ধ থাকার অভিযোগ তুলে সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর কাছে জানতে চান, এই পরিস্থিতি সরকার কেন আমলে নিচ্ছে না।

সংসদ সদস্য হাসনাত বলেন, দেশে ধীরে ধীরে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে এবং রাস্তায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। সিলেটসহ বিভিন্ন স্থানে মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “মন্ত্রী সমস্যাটি স্বীকার না করে এড়িয়ে যাচ্ছেন। বাস্তবে যখন পাম্পে তেল পাওয়া যাচ্ছে না এবং মানুষ ভোগান্তিতে পড়ছে, তখন কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে?”—এ প্রশ্নও তোলেন তিনি।

জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, প্রতিটি পাম্পে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে এবং সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান ইস্যুর পর হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে।

মন্ত্রী জানান, আগে যে পরিমাণ তেল বিক্রি হতে এক-দেড় দিন লাগত, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ফলে মানুষের মধ্যে এক ধরনের ‘প্যানিক’ তৈরি হয়েছে এবং এর কারণে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।

গ্যাস সংকট প্রসঙ্গেও তিনি বলেন, দেশের গ্যাস সঞ্চালন লাইন অনেক পুরোনো এবং উৎপাদন কমে যাওয়ায় চাপ হ্রাস পেয়েছে। এ কারণে অনেক সময় গ্যাস সরবরাহ ব্যাহত হয়। তবে এ সমস্যা সমাধানে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে, যা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত