Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

                       

এপ্রিল ১, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : : 

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে ১-০ গোলের জয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে লাল-সবুজ প্রতিনিধিরা।

মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি আসে প্রথমার্ধেই। সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি নাজমুল হুদা ফয়সাল। তবে চার মিনিট পরই লিড নেয় বাংলাদেশ। মুরশেদ আলীর নেওয়া কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান মোহাম্মদ মানিক। ওই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৫৪ মিনিটে জয় গোলের সহজ সুযোগ নষ্ট করেন। অন্যদিকে ৬০ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় নেপাল, কিন্তু বিজ্ঞান খাদকার ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে।

যোগ করা সময়েও গোলের সুযোগ তৈরি হয় বাংলাদেশের সামনে। বদলি নামা ডেক্লান সুলিভানের পাস থেকে সুমন সোরেণ ও রোনান সুলিভান গোলের সুযোগ নষ্ট করেন। ফলে ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি।

একাধিক সুযোগ হাতছাড়া হলেও প্রথমার্ধের সেই এক গোলেই জয় নিশ্চিত করে মার্ক কক্সের শিষ্যরা।

আগামী ৩ এপ্রিল টুর্নামেন্টের ফাইনালে মাঠে নামবে মিঠু চৌধুরীর দল, যেখানে শিরোপা জয়ের লক্ষ্যে লড়বে তারা।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ভারতে পাচারের আগে শিশুদেরসহ ৮ বাংলাদেশি উদ্ধার, আটক ২ দালাল

জগন্নাথপুরের হাওরে জলাবদ্ধতা, তলিয়ে যাচ্ছে বোরো ফসল

বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের বাতিঘর হিসেবে গড়ে তুলতে হবে : বাণিজ্যমন্ত্রী

‘শিরশ্ছেদ হামলা’র পর উল্টো জেগে উঠেছে ইরান, দীর্ঘমেয়াদি যুদ্ধে নতুন সমীকরণ

মধ্যরাতে শুরু আবেগের বিশ্বকাপ

ছাতকে ‘চোর নির্মূল কমিটি’র বৈঠকের পর দুই বাড়িতে হামলা

শ্রমিককে ‘বেধড়ক মারধোরের’ ঘটনায় সিলেটে যুবদল নেতা রনি আটক

মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরী

সিলেটে হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, ২৬ জন ভর্তি

সিলেটে শাহপরাণ থানা তাঁতীদল নেতা বেলালের কারামুক্তি, সংবর্ধনা