Ekattorer Kotha
রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি দিচ্ছে সরকারের সিদ্ধান্ত

                       

মার্চ ২৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিনের গ্রাহক অসন্তোষ ও অভিযোগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে দ্রুতই এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে অনেক গ্রাহকের অভিযোগ ছিল, মিটারের মূল মূল্য আদায় হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই চার্জ নেওয়া হচ্ছে, যা অযৌক্তিক।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন নাগরিক সংগঠন থেকেও দীর্ঘদিন ধরে সমালোচনা ও দাবি উঠে আসছিল। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা আর অতিরিক্ত মাসিক চার্জ বহন করতে হবে না, যা গ্রাহকদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত