Ekattorer Kotha
শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদ কমিটির বৈঠক, কার্যক্রম গতিশীল করতে দিকনির্দেশনা

                       

মার্চ ২৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল করতে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শনিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নেন এবং প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী দিলারা হাফিজ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সংসদ সদস্যরা।

বৈঠকে সরকারের চলমান কার্যক্রম, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বড় হামলা নয়, ধারাবাহিক ছোট আঘাতে চাপ বাড়াচ্ছে ইরান—রুশ কৌশলের ছাপ

গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাক থেকে ৭৬ বস্তা ভারতীয় জিরা উদ্ধার

শহীদ মিনার পরিদর্শনে সিসিক প্রশাসক

জ্বালানি পাচার ও কৃত্রিম সংকটে ‘জিরো টলারেন্স’, দেশব্যাপী বিশেষ অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বেশিরভাগ কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পেয়েছেন: কর্মসংস্থানমন্ত্রী

সম্প্রীতির নগর হিসেবে সিলেটের স্বতন্ত্র পরিচয় রয়েছে: সিসিক প্রশাসক

স্কুল সময়ের যানজট কমাতে বিকল্প পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

মেগা প্রকল্পে বদলাবে সিলেট, জলাবদ্ধতা দূরীকরণে নতুন দিগন্ত

ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধারে স্পেশাল ফোর্সের তুমুল অভিযান

রেমিট্যান্সে রেকর্ড: মার্চে এলো প্রায় ৩.৮ বিলিয়ন ডলার