Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

হবিগঞ্জে তেল মজুদ-পাচার ঠেকাতে টাস্কফোর্সের অভিযান

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

হবিগঞ্জ জেলায় ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং সীমান্তপথে পাচার রোধে বিজিবি, র‌্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান শুরু করেছে। শনিবার (১১ এপ্রিল) জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈশ্বিক বাজার পরিস্থিতির অস্থিরতার সুযোগে একটি চক্র অবৈধভাবে তেল মজুদ ও পাচারের চেষ্টা করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিশেষ অভিযান শুরু করা হয়।

বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম হাসানের নেতৃত্বে বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে হবিগঞ্জ সদর উপজেলার চৌধুরী বাজার, নবীগঞ্জের শাপলা ফিলিং স্টেশনসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ফিলিং স্টেশন ও ডিলারদের তেল মজুদ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি রোধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ৫৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকাজুড়ে এ তদারকি অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে অবৈধ মজুদ ও পাচার রোধে অভিযান নিয়মিতভাবে চলবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত