Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

লালাবাজারে জরুরি সংস্কারের কারণে বুধবার বিদ্যুৎ বন্ধ

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বুধবার (৮ এপ্রিল) জরুরি সংস্কার ও সঞ্চালন লাইন উন্নয়নের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মঙ্গলবার (৭ এপ্রিল) গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজ চলাকালে সঞ্চালন লাইন সচল থাকবে এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। নির্বাহী প্রকৌশলী নগরবাসীর অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সতর্কতার সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত