Ekattorer Kotha
রবিবার , ২২ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু

                       
                   

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভান্ডা-মাকড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল রানা তালুকদার (৪৫)। শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিলেটের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জুয়েল রানা জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের মাতারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি প্রাক্তন সহকারী শিক্ষক সুবোধ তালুকদারের ছেলে। স্ত্রী ও এক ছেলেকে রেখে গেছেন তিনি। তাঁর স্ত্রী মনি রায় দিরাই উপজেলার উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পরিবার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জুয়েল রানা পরিবার নিয়ে দিরাইয়ে থাকতেন। সেখান থেকে প্রতিদিন মোটরসাইকেলে জামালগঞ্জের বিদ্যালয়ে যাতায়াত করতেন। গত ১০ নভেম্বর বিদ্যালয়ের ছুটি শেষে দিরাই ফেরার পথে পৌরশহরের সুজানগর এলাকায় সড়কের পাশের একটি গাছের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
দুর্ঘটনার পর তাঁকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়েল রানা মেধাবী শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষকসমাজে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - লিড নিউজ