Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ইকবাল সোবহান চৌধুরী আটক

                       
                   

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, বেসরকারি টেলিভিশন স্টেশন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে বুধবার দুপুরে তাকে আটক করা হয়। সে সময় এই প্রতিষ্ঠানের প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকে পুলিশ নিয়ে গেছে।

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের তথ্য দিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, “তাকে গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। সেখানে একটি অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে কারণে আমরা তাকে জিজ্ঞাসা করার জন্য নিয়ে এসেছি।” তবে কী ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি সেটা তিনি ব্যাখ্যা করেননি। ইকবাল সোবহান চৌধুরী ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বেও আছেন।
ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি আকতার হোসেন বলেন, “একটি নিউজ প্রচারকে কেন্দ্র করে সেখানে অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।” অনাকাক্সিক্ষত পরিস্থিতিটা কী সে বিষয়ে আকতার হোসেনও স্পষ্ট করে কিছু বলেননি।
তাদের কী গ্রেপ্তার করা হয়েছে কী না জানতে চাইলে আকতার হোসেন বলেন, “না তাদের সাথে ডিবি কথা বলছে।”
এই ঘটনার পর বিকেলে ডিবিসির কার্যালয়ে কথা বলতে গেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদীর অনিক।
তিনি বলেন, “ডিবিসি অফিস থেকে যখন ইকবাল সোবহান চৌধুরী বের হচ্ছিলেন তখন তাকে রাস্তা থেকে নিয়ে গেছে ডিবি। কেন তাকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমরা ক্লিয়ার না। আমরা ধারণা করে বলতে পারি জুলাই রেভ্যুলেশনের সময়কার যে মামলা ছিল, সেই কেন্দ্রীক কিছু। আমরাও ডিবিসির পক্ষ থেকে জানার চেষ্টা করছি কেন তাকে আটক করা হল।”

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত