Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জামিনে মুক্তির পর নির্বাচনে লড়ার ঘোষণা নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

                       

মার্চ ২৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

জামিনে মুক্তি পাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে হবিগঞ্জের মাধবপুরের এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

সমালোচিত এই নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম আতাউস সামাদ বাবু। তিনি মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এবং সাবেক এমপি ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। তার বাড়ি চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এবং তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফের ছেলে।

জানা গেছে, জুলাই মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক পোস্টের মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন। বিশেষ করে ব্যারিস্টার সুমনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচারণা চালাতে দেখা গেছে তাকে। একই সঙ্গে তিনি ২ নম্বর চৌমুহনী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মাহবুবুর রহমান সোহাগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ব্যারিস্টার সুমনের মুক্তির দাবিতেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। রাজনৈতিক ইস্যুতে তার উপস্থিতি স্থানীয়ভাবে তর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে উপজেলা বিএনপির কয়েকজন নেতা মনে করেন, এই মুহূর্তে তার অতিরিক্ত সক্রিয়তা স্থানীয় রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। তারা সতর্ক করেছেন, তার কিছুটা নীরব থাকা উচিত।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম, ১২ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন

জুড়ীতে সোলার হোম সিষ্টেম বিতরণ

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্রীড়াভাতা চালুর ঘোষণা

৩ মে থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি

জগন্নাথপুরের হাওরে জলাবদ্ধতা, তলিয়ে যাচ্ছে বোরো ফসল

অঘোষিত ফাইনালে যে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে

টিকার বিপ্লবে বিশ্বজয়: সাবিন অ্যাওয়ার্ডসে বাংলাদেশি বিজ্ঞানী সেঁজুতি সাহাসহ তিনজনের গৌরব

১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯৪৭

বর্ণিল আয়োজনে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ